Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ত্রাণবাহী নৌবহর আটকাল ইসরায়েল, আটক ৩৭ দেশের ২০০ কর্মী
    আন্তর্জাতিক

    ত্রাণবাহী নৌবহর আটকাল ইসরায়েল, আটক ৩৭ দেশের ২০০ কর্মী

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 14, 2025অক্টোবর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজার দিকে ছুটছে বৈশ্বিক মানবাধিকারকর্মীদের নৌকা। ছবি: তুরস্কের আইনপ্রণেতা জেহরানুর আয়দেমি এক্স থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে বড় ধরনের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভূমধ্যসাগরে থাকা বহরের অন্তত ১৩টি নৌযান থামিয়ে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে।

    ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, আটক হওয়া নৌযানগুলোতে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জনসহ মোট ২০১ জনের বেশি ছিলেন। তিনি আরও জানান, আটক সত্ত্বেও অভিযান চালু রয়েছে এবং বহরের অন্যান্য নৌযান গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছে।

    সাইফ লিখেছেন, প্রায় ৩০টি নৌযান এখনো ইসরায়েলি সামরিক জাহাজের বাধা এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। তাঁদের লক্ষ্য অবরোধ ভেঙে গাজার তীরে ভোরের মধ্যে পৌঁছানো।

    গত বুধবার রাতে গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে নৌবহরটি থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। আটক করা অন্তত আটটি নৌযানের মধ্যে রয়েছে—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইসরায়েল মোট ১৩টি নৌযান থামিয়েছে।

    আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “হামাস-সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামানো হয়েছে। আরোহীদের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তাঁর সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন।”

    ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো গাজার উদ্দেশে সমুদ্রপথে ত্রাণ পাঠানোর একটি বৈশ্বিক উদ্যোগ। এই বহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান এবং প্রায় ৫০০ জন যাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিক, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা।

    ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও কয়েকটি নৌযান যুক্ত হয়। পরবর্তীতে গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও কিছু নৌযান এই বহরে যোগ দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কীভাবে উগ্র ডানপন্থীরা লাতিন আমেরিকা দখল করল?

    জুন 24, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি কৌশলগত বিপর্যয় ছিল

    জুন 24, 2026
    মতামত

    এক দশক পরেও ব্রেক্সিটের উত্তরাধিকার হলো সর্বজনীন হতাশা

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.