Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই বছরে ইসরাইলি হামলায় গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস
    আন্তর্জাতিক

    দুই বছরে ইসরাইলি হামলায় গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস

    হাসিব উজ জামানঅক্টোবর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামীকাল, ৭ অক্টোবর, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই নৃশংস হামলায় উপত্যকায় নিহত হয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ, আর নিখোঁজ আছেন আরও প্রায় ১০ হাজার। গত দুই বছরে গাজায় ইসরাইল প্রায় ২ লাখ টনের বিস্ফোরক নিক্ষেপ করেছে।

    লেবাননের আল–মায়েদিনের খবরে বলা হয়েছে, গাজা সরকারের জনসংযোগ কার্যালয় সম্প্রতি একটি প্রতিবেদনের মাধ্যমে এই বিপর্যয় তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, হামলায় শতাধিক পরিবার নিশ্চিহ্ন হয়েছে, শিশু ও নারীর সংখ্যা সবচেয়ে বেশি—২০ হাজারের বেশি শিশু এবং ১২ হাজার ৫০০ নারী প্রাণ হারিয়েছেন। অনেক পরিবারের কেবল একজন সদস্য বেঁচে আছেন।

    ইসরাইলি বিমান ও স্থল হামলায় গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। দুই বছরে ২০ লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। স্বাস্থ্য খাতও বিপর্যস্ত; ৩৮টি হাসপাতাল ও ৯৬টি ক্লিনিক ধ্বংস বা অচল, ১ হাজার ৬০০’র বেশি চিকিৎসক নিহত। শিশুরা মারাত্মক খাদ্যসংকটে আছে—৬ লাখ ৫০ হাজার শিশু দৈনন্দিন খাবার, দুধ ও ওষুধের অভাবে বিপন্ন।

    শিক্ষা খাতেও ক্ষয়ক্ষতি চরম—৯৫ শতাংশ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত, ১৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস। ১৩ হাজার ৫০০ শিক্ষার্থী ও ৮৩০ শিক্ষক নিহত হয়েছেন। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলোও নিরাপদ নয়; ৮৩৫টি মসজিদ ধ্বংস হয়েছে।

    গাজার ওপর সামগ্রিক ক্ষতি ৭০ বিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে আবাসন খাতের ক্ষতি ২৮ বিলিয়ন, স্বাস্থ্য খাত ৫ বিলিয়ন, শিক্ষা খাত ৪ বিলিয়ন ডলার। চাষযোগ্য জমি ও মৎস্য খাত প্রায় ধ্বংস হয়ে গেছে, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

    গাজা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে—ইসরাইলি অবরোধ তুলে দিয়ে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। এখনও পর্যন্ত জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার যুদ্ধাপরাধ তদন্তের দাবি কার্যকর হয়নি।

    দুই বছরের এই নৃশংসতা গাজাকে প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ এটিকে বলছে—‘৭৩০ দিনের গণহত্যা ও জাতিগত নিধন’। মানুষ বেঁচে থাকার লড়াই চালাচ্ছে, ঘরবাড়ি ও নিরাপত্তা হারিয়ে, ক্ষুধার্ত অবস্থায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ নিয়ে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প-স্টারমার দ্বন্দ্বে চাপে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.