Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষিণ সুদানে ‘ত্রিভুজ প্রেম’ ঘিরে বন্দুকযুদ্ধে ১৪ সেনা নিহত
    আন্তর্জাতিক

    দক্ষিণ সুদানে ‘ত্রিভুজ প্রেম’ ঘিরে বন্দুকযুদ্ধে ১৪ সেনা নিহত

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 9, 2025অক্টোবর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুদানে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ সুদানে এক নারীকে কেন্দ্র করে ঘটে গেল রক্তাক্ত বন্দুকযুদ্ধ। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘ত্রিভুজ প্রেম’-সংক্রান্ত এক সংঘর্ষে অন্তত ১৪ জন সেনা নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

    ঘটনাটি ঘটে সোমবার, দক্ষিণ সুদান ও সুদানের সীমান্তবর্তী তেলসমৃদ্ধ আবিয়েই বক্স অঞ্চলের এক ব্যস্ত বাজারে। সেখানে সরকারপন্থী ও বিরোধী যোদ্ধাদের নিয়ে গঠিত ইউনিফায়েড ভিআইপি প্রোটেকশন ফোর্স সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

    সেনাবাহিনীর মুখপাত্র লুল রুয়াই কোয়াং বলেন, সংঘর্ষের সূত্রপাত হয় দুই কর্মকর্তার মধ্যে, যাদের একজন প্রেসিডেন্ট সালভা কিয়িরপন্থী এবং অন্যজন তার প্রতিদ্বন্দ্বী রিয়েক মাচারপন্থী। তিনি জানান, “দুজন কর্মকর্তাই একই নারীর প্রেমে জড়িয়ে পড়েছিলেন। এ নিয়ে তর্ক থেকে শুরু হয় গোলাগুলি, যা দ্রুত পুরো ব্যারাকে ছড়িয়ে পড়ে।”

    প্রাথমিকভাবে জানা গেছে, মাচারপন্থী কর্মকর্তা প্রথমে গুলি চালিয়ে তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করেন, এরপর উভয় পক্ষের দেহরক্ষীরা পাল্টা গুলি চালালে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। এতে ১৪ সেনা নিহত হন—এর মধ্যে ছয়জন মাচারপন্থী (এসপিএলএ-আইও) এবং আটজন কিয়িরপন্থী (এসএসপিডিএফ)।

    একজন বেসামরিক নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন, তবে তার অবস্থা এখনো নিশ্চিত নয়। আহত পাঁচজন সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট সালভা কিয়ির ও তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিয়েক মাচারের মধ্যে ক্ষমতা-বণ্টন চুক্তি ভঙ্গুর অবস্থায় রয়েছে। গত মাসে মাচারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তাকে ঐক্য সরকারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যা দেশটিকে আবারও গৃহযুদ্ধের মুখে ঠেলে দিতে পারে।

    জাতিসংঘের মানবাধিকার দপ্তর সম্প্রতি সতর্ক করেছে—দক্ষিণ সুদান এখন আবারও যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে। কেবল চলতি বছরেই সেখানে প্রায় দুই হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

    ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভের পর দক্ষিণ সুদান পাঁচ বছরের এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ২০১৮ সালের শান্তিচুক্তি সেই যুদ্ধের ইতি টানলেও এখনো দেশটি স্থায়ী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার দেখা পায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবানন ছাড়ার নির্দেশ ইসরায়েলের

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের পর রিপাবলিকান রাজনীতির হাল ধরবেন কে?

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির নিয়ে ইরানের নতুন প্রস্তাব

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.