Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শরণার্থী শিবিরে বেড়ে ওঠা ফিলিস্তিনি বিজ্ঞানীর নোবেল জয়
    আন্তর্জাতিক

    শরণার্থী শিবিরে বেড়ে ওঠা ফিলিস্তিনি বিজ্ঞানীর নোবেল জয়

    এফ. আর. ইমরানঅক্টোবর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফিলিস্তিনি বিজ্ঞানী ওমর এম ইয়াঘি। ছবি: এক্স থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জর্ডানের একটি শরণার্থীশিবিরে জন্ম ও শৈশব কাটানো ফিলিস্তিনি বিজ্ঞানী ওমর এম ইয়াঘি ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন। এই পুরস্কার তিনি ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ বা ধাতব-জৈব আণবিক কাঠামো আবিষ্কারের জন্য অর্জন করেন। সঙ্গে রয়েছেন আরো দুই বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া ও রিচার্ড রবসন।

    নোবেল জয়ের খবর প্রকাশের পর ইয়াঘি বলেন, “আমি বিস্মিত, আনন্দিত ও অভিভূত হয়েছি।” নোবেল প্রাইজ আউটরিচের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অ্যাডাম স্মিথ জানিয়েছেন, ৬০ বছর বয়সী ইয়াঘি সম্ভবত জর্ডানে জন্ম নেওয়া প্রথম নোবেল বিজয়ী।

    ইয়াঘি বলেন, “আমি খুব সাধারণ একটি বাড়িতে বড় হয়েছি। একটি ছোট কক্ষে আমরা অনেকে থাকতাম। আমাদের যে গবাদিপশু ছিল, সেগুলোও একই ঘরে থাকত।”

    তিনি আরো যোগ করেন, বিজ্ঞান এমন একটি ক্ষেত্র যেখানে সমান সুযোগ পাওয়া যায় এবং এখানে প্রতিভার বিকাশে মনোনিবেশ করা উচিত।

    ইয়াঘির শৈশব কাটে আম্মানের শরণার্থীশিবিরে। ১৫ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি অর্জন করেন এবং বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত।

    নোবেলজয়ীর খবর প্রকাশের পর জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এক্সে লিখেছেন, “জর্ডানের বিজ্ঞানী অধ্যাপক ওমর ইয়াঘি ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার জেতায় আমরা গর্বিত। তাঁর এ অর্জন জর্ডানের জন্য গর্বের।”

    ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ শেহাদও ইয়াঘির শৈশবের কঠিন পরিবেশের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ইয়াঘি বলেন, “আমি সুন্দর জিনিস তৈরি করতে এবং জটিল সমস্যার সমাধান করতে কাজ করে যাচ্ছি।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবানন ছাড়ার নির্দেশ ইসরায়েলের

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের পর রিপাবলিকান রাজনীতির হাল ধরবেন কে?

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির নিয়ে ইরানের নতুন প্রস্তাব

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.