Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক বাড়ি তৈরির অনুমোদন দিল ইসরায়েল
    আন্তর্জাতিক

    পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক বাড়ি তৈরির অনুমোদন দিল ইসরায়েল

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 11, 2025ডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: এপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের গাজা উপত্যায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের সরকার পশ্চিম তীরের রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভা’ত জে’এভ এলাকায় ৫৬টি—মোট ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো দাপ্তরিক বিবৃতি পাওয়া যায়নি।

    আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে ইসরায়েল গত কয়েক দশক ধরে পশ্চিম তীরে নিজেদের দখল সম্প্রসারণ করে আসছে। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে সরকার ক্ষমতা গ্রহণের পর এই কার্যক্রম আরো বেড়েছে।

    সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর তত্ত্বাবধানে শেষ তিন বছরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ৫১,৩৭০টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

    পশ্চিম তীরে অবৈধ দখল প্রসঙ্গে ইসরায়েলের নাগরিকদের মধ্যে বিরোধও দেখা দিয়েছে। ‘পিস নাও’ নামে একটি সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে প্রায় ২ লাখ ৫০ হাজার এবং পশ্চিম তীরে ৪ লাখ ৫০ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন।

    জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে ‘ইসরায়েল’ ও ‘ফিলিস্তিন’ নামে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত। কিন্তু ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়াতে থাকায় প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড ক্রমশ কমছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ বহুবার এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে, তবে তাতে কোনো পরিবর্তন হয়নি।

    গত জুলাই মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে নতুন বাড়িঘর নির্মাণকে অবৈধ ঘোষণা করে এবং বসতি স্থাপনকারীদের সরানোর নির্দেশ দিয়েছিল। এ নির্দেশের পরও ইসরায়েলের সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    খাদ্য সংকটের কেন্দ্রে বাংলাদেশসহ ১০ দেশ

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.