Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হুড়োহুড়ি করে বাহিনী ছাড়ছেন ইসরাইলি সেনারা
    আন্তর্জাতিক

    হুড়োহুড়ি করে বাহিনী ছাড়ছেন ইসরাইলি সেনারা

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 11, 2025ডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরাইলি সেনাবাহিনীর ভেতরে অভূতপূর্ব এক অস্থিরতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যেসব অর্থনৈতিক সুবিধা তাদের ধরে রেখেছিল, সেগুলোর একটি হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় প্রায় ৬০০ কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি দেশটির সামরিক নেতৃত্বকে একদমই অপ্রস্তুত অবস্থায় ফেলেছে।

    ইসরাইল হায়োমের প্রতিবেদনে জানানো হয়েছে, যারা বাহিনী ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের বড় অংশের বয়স ৪২ বছরের ওপরে। তারা মাস শেষ হওয়ার আগেই পদত্যাগ কার্যকর করতে চাইছেন, কারণ এরপর থেকেই ‘চিফ অব স্টাফ ইনক্রিজ’ নামে পরিচিত সেই আর্থিক সুবিধা আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যাবে। যেহেতু সুবিধাটি রক্ষার জন্য কোনো আইনগত সুরক্ষাও নেই, তাই তারা আর অপেক্ষা করতে চাইছেন না।

    এই আর্থিক সুবিধা বহু বছর ধরে স্থায়ী সেনাসদস্যদের একটি বড় মোটিভেশন হিসেবে কাজ করেছে। গত বছর অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয় সুবিধাটি বহাল রাখার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছালেও বিষয়টি নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আটকে আছে। মূলত এমকে আমিত হালেভির আপত্তির কারণেই অচলাবস্থা কাটছে না। ফলে সেনাসদস্যদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে উঠছে।

    গাজায় চলমান যুদ্ধের মধ্যে এমন বড় ধরনের ভাঙন তৈরি হওয়া ইসরাইলি সামরিক বাহিনীর জন্য উদ্বেগজনক। কর্মী সংকটে জর্জরিত বাহিনী প্রথমে এই বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইওএফ এখন দ্রুত আইনগত সমাধান পেতে মরিয়া হয়ে লবিং করছে।

    এদিকে ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি জরুরি বৈঠক আহ্বান করতে পারেন— এমন ইঙ্গিত দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আমেরিকাহীন ইউরোপের নতুন বাস্তবতা

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    গোপন আস্তানা থেকে যেভাবে বার্তা পাঠাচ্ছেন মোজতবা খামেনি

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    খাদ্য সংকটের কেন্দ্রে বাংলাদেশসহ ১০ দেশ

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.