Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের, জেলেনস্কির প্রত্যাখ্যান
    আন্তর্জাতিক

    ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের, জেলেনস্কির প্রত্যাখ্যান

    এফ. আর. ইমরানUpdated:ডিসেম্বর 21, 2025ডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন, তাহলে নির্বাচনকালীন সময় অন্তত সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে রুশ বাহিনী— এমন ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা রাশিয়ান টেলিভিশন (আরটি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটের দিন দেশটির অভ্যন্তরে হামলা চালানো থেকে বিরত থাকতে প্রস্তুত রয়েছে রুশ সেনাবাহিনী। তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে রাশিয়া এ ধরনের পদক্ষেপ নিতে রাজি।

    পুতিন আরো বলেন, সীমান্ত পেরিয়ে যারা ইউক্রেন থেকে রাশিয়ার ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন, তারাও ভোট দেওয়ার জন্য ইউক্রেনে যেতে পারবেন। এ ক্ষেত্রে রুশ বাহিনী কোনো ধরনের বাধা দেবে না। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর যদি ইউক্রেন যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে অস্ত্র ও সেনা মজুত শুরু করে, তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

    অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশে নতুন নির্বাচন আয়োজনের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, “ইউক্রেনে নির্বাচন কখন হবে এবং কোন ফরম্যাটে হবে, তা নির্ধারণ করবে ইউক্রেন নিজেই। এ বিষয়ে পুতিনের কিছু বলার এখতিয়ার নেই।” তিনি আরো বলেন, ভবিষ্যতের ইউক্রেনীয় প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন কোনোভাবেই প্রভাব ফেলতে পারবেন না।

    উল্লেখ্য, ইউক্রেনে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের মে মাসে। ওই নির্বাচনে জয়ী হয়ে ২০ মে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর, ফলে ২০২৪ সালের মে মাসে জেলেনস্কির বৈধ মেয়াদ শেষ হয়।

    ২০২৪ সালের মে মাসের পর থেকে একাধিকবার ইউক্রেনে নির্বাচনের দাবি উঠলেও দেশটিতে যুদ্ধ চলছে— এই যুক্তিতে প্রতিবারই নির্বাচন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন জেলেনস্কি। একই সঙ্গে দফায় দফায় সামরিক আইনের মেয়াদ বাড়িয়ে তিনি ক্ষমতায় বহাল রয়েছেন।

    জেলেনস্কির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই মস্কো দাবি করে আসছে, মেয়াদোত্তীর্ণ প্রেসিডেন্ট বা তার প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সংলাপে বসতে আগ্রহী নয় রাশিয়া। পুতিন আগেই বলেছিলেন, জেলেনস্কি যদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন, তাহলে নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে আলোচনায় আপত্তি থাকবে না। এমনকি জেলেনস্কি পুনর্নির্বাচিত হলেও সংলাপে প্রস্তুত থাকবে মস্কো।

    তবে ইউক্রেনের ইউরোপীয় মিত্র দেশগুলো, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন এবং জেলেনস্কি নিজে রাশিয়ার এই প্রস্তাবকে গুরুত্ব দেননি।

    পরিস্থিতিতে পরিবর্তন আসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর। ২০২৫ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের চাপের মুখেই সম্প্রতি জেলেনস্কি ঘোষণা দেন, আগামী ৯০ দিনের মধ্যে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আলোচনার পথে তিন বাধার কথা বললেন ইরানের প্রেসিডেন্ট

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.