Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রোমানিয়ায় নির্মিত হচ্ছে বিলিয়ন ইউরোর ড্রাকুলা ল্যান্ড
    আন্তর্জাতিক

    রোমানিয়ায় নির্মিত হচ্ছে বিলিয়ন ইউরোর ড্রাকুলা ল্যান্ড

    মনিরুজ্জামানডিসেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রোমানিয়ার বুখারেস্টের কাছে নির্মিত হচ্ছে বিশাল বিনোদন কমপ্লেক্স ‘ড্রাকুলা ল্যান্ড’। হরর জগতের আইকনিক চরিত্র ড্রাকুলাকে কেন্দ্র করে তৈরি এই পার্কে রোমানীয় লোককথা ও মিথোলজি আধুনিক মাল্টি-সেন্সরি প্রযুক্তিতে জীবন্ত হবে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ১ বিলিয়ন ইউরো বা ১১৭ কোটি ডলারের সমপরিমাণ।

    ড্রাকুলা ল্যান্ডের বিস্তৃত এলাকা প্রায় ৭ লাখ ৮০ হাজার বর্গমিটার। এখানে থাকবে ছয়টি আলাদা থিমভিত্তিক জোন এবং ৪০টির বেশি আকর্ষণ। প্রধান থিমের মধ্যে রয়েছে ট্রানসিলভানিয়া, ড্রাকুলার দুর্গ, লন্ডন টাউন ও নিউ অরলিন্সের বন্দর। পার্কে একটি ২২ হাজার ৫০০ আসনের অ্যারেনা থাকবে, যেখানে কনসার্ট, উৎসব, ই-স্পোর্টস ও অন্যান্য আন্তর্জাতিক আয়োজন করা সম্ভব।

    পুরো কমপ্লেক্সে থাকবে প্রায় ১ হাজার ২০০ কক্ষের হোটেল। থাকছে ফ্যাশন ও হোম-ডেকর আউটলেট, অ্যাকুয়া পার্ক, থার্মাল স্পা এবং রেসিং ট্র্যাক। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবসায়িক ও প্রযুক্তি হাবে, যেখানে গেমিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ক্রিয়েটিভ আর্ট সংক্রান্ত স্টার্টআপগুলোকে সমর্থন দেওয়া হবে।

    ড্রাকুলা ল্যান্ডের প্রতিষ্ঠাতা ড্রাগোশ দোব্রেস্কু বলেন, “আমরা রিয়েল এস্টেটে অর্জিত অভিজ্ঞতা ড্রাকুলা ল্যান্ডে কাজে লাগিয়েছি। শৃঙ্খলা, পেশাদারিত্ব, দূরদৃষ্টি এবং বড় টিম পরিচালনার দক্ষতা এখানে সব মিশেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পার্কের প্রতিটি বর্গমিটারে একটি গল্প যুক্ত আছে, যা বিশেষ অর্থ ও তাৎপর্য যোগ করে। ড্রাকুলা ল্যান্ড আমার কাছে একটি জাতীয় প্রকল্প। এটি প্রমাণ করে, রোমানিয়া শুধু ভবন নয়, সত্যিকারের ল্যান্ডমার্ক তৈরি করতে পারে।”

    ডেভেলপাররা পার্কের ডিজিটাল সংস্করণ ‘ড্রাকুলা ল্যান্ড মেটাভার্স’ তৈরি করছেন। এটি থ্রিডি সফটওয়ার প্লাটফর্ম আনরিয়েল ইঞ্জিন ফাইভ ব্যবহার করে বাস্তব পার্কের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। ডিজিটাল সংস্করণে থাকবে এআই-ভিত্তিক ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা, ডিজিটাল অ্যাসেট এবং পার্কে অনুষ্ঠিত ইভেন্টের সঙ্গে রিয়েল টাইম সংযোগের সুবিধা।

    প্রাথমিক ধাপে বছরে প্রায় ৩০ লাখ দর্শনার্থীর আগমন আশা করা হচ্ছে। এর মাধ্যমে পাঁচ হাজারের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। আগামী ১০ বছরে ড্রাকুলা ল্যান্ডের অর্থনৈতিক প্রভাব হতে পারে প্রায় ৫০০ কোটি ইউরো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    বিশ্লেষণ

    বিন্ট জেবেইল-খিয়ামে ব্যর্থতা, হিজবুল্লাহকে হারাতে পারেনি ইসরায়েল

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.