Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ওসমান হাদি হত্যায় বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের
    আন্তর্জাতিক

    ওসমান হাদি হত্যায় বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

    এফ. আর. ইমরানডিসেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই বুধবার (২৪ ডিসেম্বর) জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্ত নিশ্চিত করার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়।

    পিটিআই সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, ওসমান হাদিকে হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে নয়াদিল্লি বাংলাদেশকে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের অভিযোগ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সংবেদনশীল এবং প্রকৃত ঘটনা উদঘাটনে স্বচ্ছ তদন্ত জরুরি।

    ওসমান হাদি নিহত হওয়ার পর নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে তার মৃত্যুর অভিযোগ ঘিরে ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। এ ঘটনার পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে বলেও পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এদিকে এর আগেই মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

    উল্লেখ্য, চলতি মাসের ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে এর আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য নিয়ে সরকারের উদ্বেগের কথা জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ও ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়।

    অন্যদিকে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর এক সপ্তাহ না যেতেই বুধবার তাকে আবারও পাল্টা তলব করল ভারত। ধারাবাহিক এই কূটনৈতিক তৎপরতা দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.