Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে এক টেবিলে চায় ট্রাম্প প্রশাসন
    আন্তর্জাতিক

    গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে এক টেবিলে চায় ট্রাম্প প্রশাসন

    Najmus SakibUpdated:জানুয়ারি 22, 2026জানুয়ারি 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তে ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তবে সেই ক্ষোভকে ‘আবেগতাড়িত’ আখ্যা দিয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনার জন্য সুইজারল্যান্ডের দাভোসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বসতে চান ট্রাম্প।

    গতকাল বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিনই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে দাভোসে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। তবে বৈশ্বিক অর্থনৈতিক আলোচনার চেয়েও এবারের দাভোসে বেশি গুরুত্ব পাচ্ছে গ্রিনল্যান্ড প্রসঙ্গ। কারণ, ইউরোপের কড়া সমালোচনার মধ্যেও ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

    স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, সবাইকে আমি বলব, একটু গভীর শ্বাস নিন। আবেগতাড়িত ক্ষোভ ও সম্পর্কে যে তিক্ততা তৈরি হয়েছে, তা ধরে রাখার দরকার নেই। ইউরোপীয় নেতারা কেন একসঙ্গে বসবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প দাভোসে আসছেন। তাঁর যুক্তি শোনা উচিত। বেসেন্ট এসব কথা বলেন তখন ট্রাম্প দাভোসের পথে ছিলেন।

    গ্রিনল্যান্ড ইউরোপের দেশ ডেনমার্কের অংশ। ট্রাম্পের দাবি, উত্তর মেরুর আর্কটিক অঞ্চলে বরফ দ্রুত গলছে। একই সঙ্গে পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এই বাস্তবতায় খনিজসম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলায় এই নিরাপত্তা প্রয়োজন বলে মনে করেন তিনি। যদিও ডেনমার্ক নিজেই ন্যাটোর সদস্য দেশ।

    এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেন গত মঙ্গলবার বলেন, ট্রাম্পের হুমকির মুখেও ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন অবিচল থাকবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও হুমকি ও ধমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন। তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এসব বক্তব্যকে উসকানিমূলক বলে মন্তব্য করেন।

    এরই মধ্যে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্যানেল আলোচনায় ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না। বিষয়টি নিয়ে তিনি পর্দার আড়ালে কাজ করছেন। ন্যাটোপ্রধানের ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য নেতারা ঠিকই বলেছেন। এখানে আমাদের অনেক কিছু করার আছে। রাশিয়া ও চীনের প্রভাব থেকে আর্কটিক অঞ্চলকে রক্ষা করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.