Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে হামলার প্রস্তুতি প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    ইরানে হামলার প্রস্তুতি প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্র

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 25, 2026জানুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন রনতরী। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র প্রায় সম্পন্ন করেছে বলে ধারণা করছে ইসরায়েল। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: চ্যানেল-১২

    রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা চালানো হলে দেশটি পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে—এমন আশঙ্কায় মার্কিন সেনারা সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছে।

    চ্যানেল-১২ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পুরোপুরি মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের আরও কয়েকদিন সময় লাগতে পারে। সংবাদমাধ্যমটির দাবি, গত আট মাসের মধ্যে এবারই সবচেয়ে বড় আকারে সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র।

    এই সামরিক বহরের মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার। পাশাপাশি ফাইটার স্কোয়াড্রন, অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।

    গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। তার এমন মন্তব্যের পর থেকেই ইরানে মার্কিন হামলার গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। যদিও ট্রাম্প বলেছেন, তিনি এসব অস্ত্র ব্যবহার করতে চান না এবং ইরান সরকারের সঙ্গে সংলাপের পথ খোলা রাখতে আগ্রহী।

    উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সরকারবিরোধী সহিংস আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন।

    বিক্ষোভ চলাকালীন সময়ে ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুমকি দিলেও পরে তিনি জানান, হত্যাকাণ্ড বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে।

    এদিকে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ নাগরিকদের জন্য জারি করা নির্দেশনা এখনো পরিবর্তন করেনি। তবে পরিস্থিতির অবনতি হলে নির্দেশনা সংশোধন করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে জানিয়েছে, তাদের ওপর ছোট বা বড় যেকোনো হামলাকেই তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.