Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূমধ্যসাগরে কয়েক শত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা: আইওএম
    আন্তর্জাতিক

    ভূমধ্যসাগরে কয়েক শত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা: আইওএম

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 27, 2026জানুয়ারি 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ভূমধ্যসাগরের মধ্যভাগে সাম্প্রতিক একাধিক প্রাণঘাতী নৌকাডুবির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, গত ১০ দিনে একাধিক নৌকা ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাডুবির এসব ঘটনায় কয়েক শত অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ বা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজও সঠিকভাবে এগোতে পারেনি।

    আইওএম তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, এসব হৃদয়বিদারক ঘটনা আবারো স্পষ্ট করেছে, অবৈধ অভিবাসী পাচার এখনো অব্যাহত রয়েছে। দালাল চক্রগুলো ভাঙাচোরা নৌকায় মানুষকে সাগরপাড়ি দিতে পাঠাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে সাগরে প্রাণহানি ঠেকানো যায়।

    ইতালির ল্যাম্পেদুসায় একটি নৌকায় অভিযান চালিয়ে তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নৌকাটি তিউনিসিয়ার স্যাফ্যাক্স থেকে রওনা হয়েছিল। ভুক্তভোগীদের মধ্যে এক বছর বয়সী যমজ বোনও ছিল। তারা ইউরোপের ভূখণ্ডে পৌঁছানোর আগে হাইপোথারমিয়ায় মারা গেছে। একই নৌকায় থাকা একজন পুরুষ অভিবাসীও হাইপোথারমিয়ায় মারা গেছেন।

    উদ্ধার হওয়া কয়েকজন অভিবাসী জানিয়েছে, একই সময়ে একই স্থান থেকে আরো একটি নৌকা রওনা হয়েছিল। তবে তা গন্তব্যে পৌঁছায়নি এবং আশঙ্কা করা হচ্ছে নৌকাটি ডুবে গেছে। একটি বাণিজ্যিক নৌযান থেকে উদ্ধার হওয়া একজন আরোহী জানিয়েছে, নিখোঁজ বা মৃতের সংখ্যা কমপক্ষে ৫০ জন হতে পারে।

    সাম্প্রতিক বছরগুলোয় নৌকায় চেপে বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা ব্যাপকভাবে বেড়ে গেছে। বেশির ভাগ নৌকা আফ্রিকার লিবিয়া ও তিউনিসিয়ার উপকূল থেকে ছেড়ে আসে। নৌকায় থাকা মানুষদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তান ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.