Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মধ্যপ্রাচ্যে ‘কয়েক দিনের’ সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে ‘কয়েক দিনের’ সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 28, 2026জানুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। সূত্র: এএফপি

    বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আগামী কয়েক দিন ধরে মার্কিন বিমান বাহিনীর নাইন্থ এয়ারফোর্সের সামরিক মহড়া চলবে। নাইন্থ এয়ারফোর্সটি এয়ার ফোর্সেস সেন্ট্রাল বা এফসেন্ট নামেও পরিচিত।

    সেন্টকোম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, এই মহড়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের আওতাধীন এলাকায় শক্তি মোতায়েন, শত্রু বিমান বাহিনীকে ছত্রভঙ্গ করার সক্ষমতা এবং যুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকার সামর্থ্য প্রদর্শন করবে এফসেন্ট। মহড়াটি কয়েক দিন ধরে চলবে বলেও জানানো হয়।

    এর আগে গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি রণতরীর বহর। ওই বহর মোতায়েনের পরদিনই মধ্যপ্রাচ্যে সামরিক বিমান মহড়ার ঘোষণা দেয় সেন্টকোম।

    ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সময় দেওয়া এক বিবৃতিতে সেন্টকোম জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যেই এই যুদ্ধজাহাজ বহর ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

    চলতি জানুয়ারির মাঝামাঝি সময়ে এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে বহরটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়। সে সময় ইরানে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছিল।

    ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কের অবনতি ঘটে। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। গত বছরের জুন মাসে এ ইস্যুতে দুই দেশের মধ্যে সংঘাতও ঘটে।

    গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করলে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, বিক্ষোভ দমনে ইরান যদি নিষ্ঠুর পন্থা অবলম্বন করে, তাহলে দেশটিতে পুনরায় সামরিক অভিযান চালানো হতে পারে।

    শেষ পর্যন্ত সেই সামরিক অভিযান না হলেও- যুদ্ধজাহাজের বহর মোতায়েন এবং সামরিক বিমান মহড়ার মতো পদক্ষেপ যে যেকোনো সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে— এমন আশঙ্কা প্রকাশ করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.