Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রেকর্ড উচ্চতার পর কমল তামার দাম
    বিশ্ব অর্থনীতি

    রেকর্ড উচ্চতার পর কমল তামার দাম

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রেকর্ড উচ্চতায় ওঠার পর আন্তর্জাতিক বাজারে তামার দাম কিছুটা কমেছে। তবে বিশ্ববাজারে সরবরাহ সংকটের আশঙ্কা থাকায় ধাতুটির দাম এখনো উচ্চ পর্যায়েই রয়েছে।

    সম্ভাব্য আমদানি শুল্ক এড়াতে বিপুল পরিমাণ তামা যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় দেশটির বাইরে সরবরাহ কমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে তামার মজুদ দ্রুত বাড়ছে। এতে আন্তর্জাতিক বাজারে তামার সরবরাহ নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে।

    লন্ডন মেটাল এক্সচেঞ্জে তিন মাস মেয়াদি তামার দাম বুধবার দশমিক ৫৫ শতাংশ কমে টনপ্রতি ১৪ হাজার ৬২৮ ডলারে নেমেছে। এর আগে মঙ্গলবারের লেনদেনে দাম সর্বকালের সর্বোচ্চ ১৪ হাজার ৭৭৯ ডলারে উঠেছিল।

    অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া তামার চুক্তির দাম দশমিক ৪৪ শতাংশ বেড়ে টনপ্রতি ১ লাখ ১০ হাজার ৭৪০ ইউয়ানে উঠেছে।

    যুক্তরাষ্ট্রের কমেক্স বাজারেও তামার মজুদ দ্রুত বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত সেখানে মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৯৭ হাজার ২৭৫ শর্ট টনে। মেট্রিক হিসাবে এর পরিমাণ প্রায় ৭ লাখ ২৩ হাজার ২৭৫ টন।

    বাজারসংশ্লিষ্টদের ধারণা, সম্ভাব্য আমদানি শুল্ক কার্যকর হওয়ার আগে বিপুল পরিমাণ তামা যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার কারণেই দেশটির মজুদ এভাবে বেড়েছে। কয়েকজন বিশ্লেষক মনে করছেন, তামার দাম শিগগিরই টনপ্রতি ১৫ হাজার ডলারে উঠতে পারে।

    তবে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে মৌলিক চাহিদার চেয়ে নীতিগত বিষয় বেশি ভূমিকা রাখছে বলে মনে করছে নেদারল্যান্ডসভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবা প্রতিষ্ঠান আইএনজি। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্কই তামার দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।

    ফলে শুল্ক আরোপের সিদ্ধান্ত পিছিয়ে গেলে কিংবা শেষ পর্যন্ত শুল্ক আরোপ না হলে দুর্বল চাহিদার কারণে তামার দাম দ্রুত কমে যেতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

    ব্রোকারেজ প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ ধাতু বিশ্লেষক ন্যাটালি স্কট-গ্রে বলেন, যুক্তরাষ্ট্র ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তামার ওপর শুল্কসংক্রান্ত তদন্ত শুরু করার পর থেকে দেশটিতে ১২ লাখ টনের বেশি তামা প্রবেশ করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাইরে বাজারে থাকা তামার মজুদ ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়ে নেমে এসেছে।

    তামার পাশাপাশি অন্যান্য শিল্পধাতুর বাজারেও ছিল মিশ্র প্রবণতা। লন্ডন মেটাল এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ২৫ শতাংশ, জিঙ্ক দশমিক ৫৬ শতাংশ, সিসা দশমিক ১৬ শতাংশ এবং নিকেল ১ দশমিক ০৮ শতাংশ কমেছে। টিনের দামও দশমিক ১১ শতাংশ কমেছে।

    বাজারসংশ্লিষ্টদের মতে, আগামী দিনে তামার বাজারে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মজুদ বাড়ার বিপরীতে বিশ্বের অন্যান্য বাজারে তামার সরবরাহ কতটা সংকুচিত হয়, সেটিও ধাতুটির দামের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    ব্রিটিশ কনস্যুলেট বন্ধ ইস্যুতে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা যুক্তরাজ্যসহ তিন দেশের

    সেপ্টেম্বর 9, 2026
    বিশ্ব অর্থনীতি

    সরবরাহ বিঘ্নিত হওয়া সত্ত্বেও তেলের দাম ১০০ ডলার ছাড়াচ্ছে না কেন?

    সেপ্টেম্বর 8, 2026
    বিশ্ব অর্থনীতি

    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমাতে ৫৪ বিলিয়ন ডলার দিচ্ছে চীন

    সেপ্টেম্বর 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.