Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সালমান রহমান বাদ, সোহেল রহমানকে রেখে নতুন পর্ষদ
    পুঁজিবাজার

    বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সালমান রহমান বাদ, সোহেল রহমানকে রেখে নতুন পর্ষদ

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 30, 2026সেপ্টেম্বর 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সালমান রহমান বাদ, সোহেল রহমান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান; পর্ষদে থাকছেন তার ভাই বর্তমান চেয়ারম্যান সোহেল এফ রহমান।

    সালমান রহমানকে বাদ দিয়ে কোম্পানিটির ৯ সদস্যের পর্ষদের কাঠামো মঙ্গলবার অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    পর্ষদে তিন উদ্যোক্তা পরিচালকদের মধ্য থেকে সোহেল রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদকে রাখা হয়েছে।

    কোম্পানিটির আবেদনের পরিপেক্ষিতে বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    তবে নতুন পর্ষদে কে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং একজন নারীসহ নতুন চার স্বতন্ত্র পরিচালক করা হবেন তা বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়।

    এর আগে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বিএসইসিকে দেওয়া এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছিল, কোম্পানিটির পর্ষদ থেকে সরে যাওয়ার বিষয়ে রাজি হয়েছেন সালমান রহমান। যে কারণে তাকে বাদ দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিটির ওই চিঠির বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও সবুজ সংকেত দেওয়া হয়। এরপর নানা প্রক্রিয়া শেষে পুনর্গঠন করা হয় বেক্সিমকো ফার্মার পর্ষদ।

    বিএসইসি বলেছে, পুনর্গঠিত ৯ সদস্যের পর্ষদে কোম্পানির উদ্যোক্তাদের মধ্য থেকে থাকবেন ওই তিনজন।

    এর বাইরে স্বতন্ত্র পরিচালক রাখা হয়েছে চারজন। কোম্পানিটির শেয়ারধারী হিসেবে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে একজন প্রতিনিধি ও পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা এমডিকে পর্ষদে রাখা হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো এমডিকে পর্ষদে যুক্ত করা হয়েছে।

    কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনের পর স্বতন্ত্র পরিচালকের সংখ্যাগরিষ্ঠতা বেড়েছে।

    সংশ্লিষ্টরা বলছেন, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বেক্সিমকো যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় সালমান রহমান পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হয়েছেন; যাতে তার কারণে কোম্পানিটির ব্যবসা ও শেয়ারধারীদের কোনো ক্ষতি না হয়, সেই বিবেচনায় তিনি পর্ষদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন।

    ২০২৪ সালের অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান রহমান গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

    বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত।

    বেক্সিমকো ফার্মার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে গত বছরের জুনে সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ৬৯৪ কোটি টাকা মুনাফা করেছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে খরচ বাড়ল ৮৪৮ কোটি টাকা

    সেপ্টেম্বর 29, 2026
    অর্থনীতি

    পলিয়েস্টার চিপ উৎপাদন বাড়াতে ৫০ মিলিয়ন ডলার ঋণ পেল আধুনিক সিনটেক্স

    সেপ্টেম্বর 29, 2026
    অর্থনীতি

    নীতিগত সমন্বয়হীনতার মাশুল: খেসারত গিয়ে পড়ছে মধ্যবিত্তের পকেটে

    সেপ্টেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.