Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, অক্টো. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দরপতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পোস্ট,বিএসইসির সতর্কতা
    পুঁজিবাজার

    দরপতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পোস্ট,বিএসইসির সতর্কতা

    নিউজ ডেস্কঅক্টোবর 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শেয়ারবাজারে দরপতন নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া বক্তব্যের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে সংস্থাটি। এসব বক্তব্যের সত্যতা নেই উল্লেখ করে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।

    সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের বক্তব্য হিসেবে শেয়ারদরের পতন নিয়ে যেসব ফটোকার্ড ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ বানোয়াট। চেয়ারম্যান এ ধরনের কোনো বক্তব্য দেননি। প্রচারিত তথ্যকে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে কমিশন।

    বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের চেয়ারম্যান বা অন্য কর্মকর্তাদের নামে কোনো বক্তব্য  কিংবা ফটোকার্ড প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। এ বিষয়ে বাজার সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও অন্যান্য অংশীজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    বিনিয়োগকারী ও সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্য এবং বাজার সংক্রান্ত গুজবে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে বিএসইসি। একই সঙ্গে এসব তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো বা সেগুলো অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া থেকেও বিরত থাকতে বলেছে কমিশন।

    বিএসইসির মতে, বিভ্রান্তিকর তথ্যের প্রচার বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি করতে পারে। এর প্রভাব পড়তে পারে তাঁদের বিনিয়োগের সিদ্ধান্তেও। পুঁজিবাজারে স্বচ্ছতা, স্থিতিশীলতা ও আস্থা বজায় রাখতে দায়িত্বশীলভাবে তথ্য প্রচার এবং গুজবের বিষয়ে জনসচেতনতা গুরুত্বপূর্ণ।

    বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের পুঁজিবাজারে সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কমিশন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চেয়েছে। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের অযাচাইকৃত দাবির পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে বিএসইসি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    বিনিয়োগকারীদের ক্ষতিপূরণে উদ্যোগ, কমোডিটি ব্রোকার হিসেবে আসছে ৬ প্রতিষ্ঠান

    অক্টোবর 20, 2026
    অর্থনীতি

    ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা উদ্যোগ

    অক্টোবর 20, 2026
    বিশ্ব অর্থনীতি

    এশিয়ার শেয়ারবাজারে বড় পতন, ঊর্ধ্বমুখী তেলের দাম

    অক্টোবর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.