Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মানুষের কাজ দেখে কাজ শিখছে চীনের রোবট, কারখানা থেকে রেস্তোরাঁয় বাড়ছে ব্যবহার
    প্রযুক্তি

    মানুষের কাজ দেখে কাজ শিখছে চীনের রোবট, কারখানা থেকে রেস্তোরাঁয় বাড়ছে ব্যবহার

    নিউজ ডেস্কনভেম্বর 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    আইসক্রিম তৈরি, কফি পরিবেশন, পার্সেল বাছাই কিংবা সুপারমার্কেটের তাক সাজানো। চীনে এখন এসব কাজেও মানুষের পাশাপাশি দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত রোবট। শুধু আগে থেকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ নয়, মানুষের কাজের ভিডিও ও বাস্তব অভিজ্ঞতা থেকে শিখিয়ে রোবটগুলোকে নতুন পরিস্থিতিতে কাজ করার উপযোগী করে তুলছেন প্রযুক্তিবিদরা। এর মাধ্যমে রোবটকে উৎপাদন ও সেবামূলক বিভিন্ন কাজে যুক্ত করার চেষ্টা করছে চীন।

    দেশটির প্রযুক্তিকেন্দ্র শেনজেনের একটি পার্কের খাবারের দোকানে এমনই একটি রোবট কাজ করছে। মানুষের মতো দেখতে রোবটটি কাপ হাতে নিয়ে যন্ত্রের লিভার টেনে আইসক্রিমের ওপর প্যাঁচানো নকশা তৈরি করে ক্রেতার হাতে তুলে দিচ্ছে। পাশেই আরেকটি রোবট কফি তৈরি করছে। প্রতিটি আইসক্রিম ও কফির দাম প্রায় ৪ ডলার। তবে কফি তৈরির রোবটকে নিয়মিত কফির বীজ সরবরাহ ও ব্যবহৃত গুঁড়া পরিষ্কারের কাজে এখনো মানুষের সহায়তা নিতে হয়।

    বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এআই স্কয়ার রোবোটিকসের তৈরি এসব রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির দাবি, চীনের বিভিন্ন স্থানে তাদের তৈরি ২০০টি মানবসদৃশ রোবট কাজ করছে। শেনজেনের ওই পার্কে প্রতিদিন সর্বোচ্চ ৩০০ কাপ কফি বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গুও ইয়ানডং বলেন, বাস্তব পরিবেশে রোবটের কাজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেমন, বিভিন্ন আলোতে রোবট কীভাবে কাজ করে, সেসব তথ্য বিশ্লেষণ করে তাদের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো হচ্ছে।

    রোবটকে বাস্তব কাজ শেখাতে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো মানুষের দৈনন্দিন কাজের তথ্য সংগ্রহ করছে। এ জন্য কর্মীদের মাথায় ক্যামেরাযুক্ত বিশেষ হেলমেট ও হাতে সেন্সরযুক্ত গ্লাভস পরানো হচ্ছে। তাঁরা বিভিন্ন কাজ করার সময় তাঁদের হাতের নড়াচড়া, বস্তু ধরার কৌশল এবং কাজের ধারাবাহিকতা ক্যামেরা ও সেন্সরে ধারণ করা হচ্ছে। পরে এসব তথ্য ব্যবহার করে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

    শেনজেনের কাছাকাছি ডংগুয়ান শহরের একটি সুপারমার্কেটে ২৩ বছর বয়সী ওয়াং লিন এভাবেই পণ্য সাজানোর কাজ করছিলেন। তাঁর মাথায় ক্যামেরাযুক্ত হেলমেট এবং হাতে সেন্সরযুক্ত গ্লাভস ছিল। তাঁর কাজের পুরো প্রক্রিয়া ধারণ করছিল স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টর নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মানুষের কাজের এসব তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে রোবটের এআই মডেল তৈরি করা প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে। চীনের পাশাপাশি বিদেশেও তাদের তথ্য সংগ্রহের কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, চীনের প্রায় ১ হাজার ৬০০টি এবং বিদেশের ১ হাজারটি স্থানে তারা এ ধরনের তথ্য সংগ্রহ করছে।

    ওয়াং লিনের মতে, কারখানায় কিংবা উঁচু জায়গায় কাজের মতো ঝুঁকিপূর্ণ ও একঘেয়ে দায়িত্ব রোবটের হাতে দেওয়া গেলে মানুষ তুলনামূলক সৃজনশীল কাজে বেশি মনোযোগ দিতে পারবে। চীনের বিভিন্ন এলাকায় জুতা মেরামতকারী, নাপিত, ফুল বিক্রেতা, কারখানার শ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মীরাও একইভাবে নিজেদের কাজের দক্ষতা রেকর্ড করছেন। এর বিনিময়ে তাঁরা অর্থও পাচ্ছেন।

    শুধু খাবার তৈরি বা দোকানের কাজ নয়, পণ্য পরিবহন ও কারখানার ঝুঁকিপূর্ণ কাজেও রোবট ব্যবহার করছে চীন। শেনজেনের একটি পণ্য পরিবহন কেন্দ্রে এক্স স্কয়ার রোবটের তৈরি দুটি যান্ত্রিক হাত চলন্ত বেল্ট থেকে বিভিন্ন আকারের পার্সেল তুলে নির্দিষ্ট জায়গায় রাখছে। প্রয়োজন হলে পার্সেল ঘুরিয়ে ঠিকানার লেবেল ওপরের দিকেও করে দিচ্ছে। নরম ব্যাগ ধরতে রোবট বিশেষ গ্রিপার ব্যবহার করে, আর কার্টনের বাক্স সরাতে দুটি হাত সমন্বয় করে কাজ করে।

    প্রযুক্তির এ ব্যবহার পৌঁছেছে ভারী শিল্পেও। বিশ্বের অন্যতম বড় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএলে স্পিরিট এআইয়ের তৈরি মানবসদৃশ রোবট উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের প্লাগ লাগানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করছে। এমন কাজ মানুষের জন্য বিপজ্জনক হওয়ায় সেখানে রোবটের ব্যবহারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

    চীনে এআই ও রোবট প্রযুক্তির প্রতি আগ্রহও বাড়ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের ২০২৬ সালের জরিপে দেখা গেছে, দেশটির ৮৩ শতাংশ উত্তরদাতা এআই ব্যবহার করে তৈরি পণ্য ও সেবা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন। ৩২টি দেশের ওপর পরিচালিত জরিপে এটিই ছিল সর্বোচ্চ হার। যুক্তরাষ্ট্রে একই বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, চীনের কর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত এমবডিড এআই প্রযুক্তিনির্ভর রোবট খাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৩০ শতাংশ বেড়েছে।

    এমবডিড এআই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে রোবট শুধু আগে থেকে দেওয়া নির্দেশনা অনুসরণ করে না, বরং ক্যামেরা ও বিভিন্ন সেন্সরের সাহায্যে চারপাশের পরিবেশ বুঝে পরিস্থিতি অনুযায়ী কাজ করার চেষ্টা করে। তবে প্রযুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের চীনবিষয়ক এআই বিশেষজ্ঞ পাভলো জভেনিহোরোদস্কির মতে, চীনের রোবটগুলো এখনো মূলত নির্দিষ্ট পরিবেশে বারবার করা যায় এমন কাজের মধ্যেই সীমাবদ্ধ। ঘরের মতো পরিবর্তনশীল পরিবেশে আলো, মেঝে ও আসবাবের ভিন্নতার কারণে কাজ করা তাদের জন্য অনেক বেশি কঠিন।

    চীনের বিশাল উৎপাদনব্যবস্থা, দক্ষ কর্মী এবং যন্ত্রাংশ সরবরাহের বিস্তৃত নেটওয়ার্ক রোবট প্রযুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা দিচ্ছে। শেনজেনের মতো শিল্পাঞ্চলে মোটর, সেন্সর ও ব্যাটারির যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কাছাকাছি থাকায় নতুন প্রযুক্তির যন্ত্র তৈরি, পরীক্ষা ও উন্নয়ন দ্রুত করা সম্ভব হচ্ছে। প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের ধারণা, রোবটের সক্ষমতা আরও বাড়লে ভবিষ্যতে কৃষি, উৎপাদন, পরিবহন ও গৃহস্থালির কাজেও এআইচালিত যন্ত্রের ব্যবহার বাড়তে পারে। তবে আপাতত মানুষের কাজ শেখা ও নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করাই চীনের রোবটগুলোর প্রধান অগ্রগতি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    তরঙ্গ নবায়নে তিন মোবাইল অপারেটরকে দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    জুম, বিবিসিসহ বিশ্বের ১৭৮ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা, ঝুঁকিতে কোটি ব্যবহারকারীর তথ্য

    নভেম্বর 18, 2026
    প্রযুক্তি

    ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বন্ধ করছে মেটা, ১৪ ডিসেম্বরের পর মুছে যাবে সব তথ্য

    নভেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.