Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিতর্কের পর এমপির ঐচ্ছিক তহবিলের টাকা ফিরছে সরকারি কোষাগারে
    বাংলাদেশ

    বিতর্কের পর এমপির ঐচ্ছিক তহবিলের টাকা ফিরছে সরকারি কোষাগারে

    নিউজ ডেস্কজুলাই 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর অনুমোদিত অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত কোনো উপকারভোগী অনুদানের অর্থ গ্রহণ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হিসেবে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ২১ জনের মধ্যে বিতরণের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে প্রকাশিত তালিকায় সংসদ সদস্যের মেয়ে ফাইজা রহমানের নাম দুইবার এবং তার কয়েকজন আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তির নাম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

    বিতর্কের মুখে সংসদ সদস্য আতাউর রহমান দাবি করেন, তালিকাটি তার ব্যক্তিগত সচিব (পিএস) প্রস্তুত করেছিলেন। তিনি ওই তালিকা অনুযায়ী অনুদান বিতরণ করবেন না বলেও জানান। পরে তালিকা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও প্রশাসন জানিয়ে দেয়, জাতীয় সংসদ সচিবালয়ের অনুমোদিত তালিকা সংশোধন ছাড়া নতুন করে অনুদান বিতরণের সুযোগ নেই।

    নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির জানান, বরাদ্দপত্র অনুযায়ী ৩০ জুনের মধ্যে অনুদানের অর্থ বিতরণের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত কেউ অর্থ গ্রহণ করতে আসেননি। সরকারি আর্থিক বিধি অনুযায়ী অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।

    একই তথ্য জানিয়েছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। তিনি বলেন, তালিকাভুক্ত উপকারভোগীরা কেউ অর্থ গ্রহণ না করায় নিয়ম অনুযায়ী অর্থ ফেরতের কার্যক্রম চলছে। এদিকে সংসদ সদস্য আতাউর রহমান জানান, বিতর্কের পর গত ২৯ জুন তিনি জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে ওই বরাদ্দ বাতিলের অনুরোধ করেছিলেন।

    উল্লেখ্য, গত ১৮ জুন জাতীয় সংসদ সচিবালয় নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২১ জনের মধ্যে অনুদান বিতরণের অনুমোদন দেয়। পরে তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার এবং সংসদ সদস্যের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে এলে তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ২ মৃত্যুসহ মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে

    জুলাই 9, 2026
    বাংলাদেশ

    ১১ কোটি নাগরিকের তথ্য ফাঁসের অভিযোগ, তদন্তে নেমেছে দুদক

    জুলাই 9, 2026
    বাংলাদেশ

    ৭ লাখের কথা বলে ২ লাখ, গাছ লাগানোর হিসাবেও স্বচ্ছতা চান প্রধানমন্ত্রী

    জুলাই 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    দুর্বল মানিপাচার প্রতিরোধে ঝুঁকিতে বাণিজ্য ও ব্যাংকিং

    ব্যাংক জুলাই 9, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.