Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাথাপিছু আয়ে ২০২৬-এ ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ
    বাণিজ্য

    মাথাপিছু আয়ে ২০২৬-এ ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

    নিউজ ডেস্কএপ্রিল 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ডলারে হিসাব করা মাথাপিছু আয় সূচকে বাংলাদেশ সামান্য ব্যবধানে ভারতকে ছাড়িয়ে যেতে পারে। সাম্প্রতিক বিশ্ব অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের পর এই তথ্য অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    প্রকাশিত তথ্য বলছে, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে প্রায় ২ হাজার ৯১১ ডলার, যেখানে ভারতের সম্ভাব্য অবস্থান ২ হাজার ৮১২ ডলার। ব্যবধান খুব বেশি না হলেও এর প্রতীকী গুরুত্ব বড়, কারণ আকারে ভারতের অর্থনীতি বাংলাদেশের তুলনায় অনেক বড়।

    ২০২৫ সালে ভারতের অর্থনীতির আকার প্রায় ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার, যা বাংলাদেশের প্রায় ৪৫৮ বিলিয়ন ডলারের অর্থনীতির তুলনায় বহু গুণ বড়। তবুও মাথাপিছু আয়ের এই সূচকে ছোট অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

    তবে এই চিত্র স্থায়ী নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। অতীতেও দেখা গেছে, বিনিময় হারের ওঠানামার কারণে দুই দেশের অবস্থান পাল্টেছে। ২০১৮ থেকে কয়েক বছর বাংলাদেশ এগিয়ে ছিল, পরে টাকার মান কমে যাওয়ায় ২০২৫ সালে ভারত আবার সামনে আসে।

    মাথাপিছু জিডিপি ডলারে হিসাব করার ক্ষেত্রে একটি বড় বিষয় হলো মুদ্রার মান। কোনো দেশের মুদ্রার অবমূল্যায়ন হলে সেই দেশের উৎপাদনের ডলার মূল্য কমে যায়, যদিও বাস্তবে উৎপাদন বা আয়ের কাঠামোয় বড় পরিবর্তন না-ও হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে টাকা ও রুপির মান কমার হার ভিন্ন হওয়ায় এই তুলনায় ওঠানামা দেখা যাচ্ছে।

    বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে সম্ভাব্য এই পরিবর্তন মূলত বিনিময় হারের প্রভাবে ঘটতে পারে, যা প্রকৃত জীবনমানের পূর্ণ প্রতিফলন নয়। তাই শুধু এই সূচক দিয়ে মানুষের প্রকৃত অর্থনৈতিক অবস্থার পুরো চিত্র পাওয়া যায় না। এ ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হলো ক্রয়ক্ষমতা সমতা বা পিপিপি ভিত্তিক মাথাপিছু আয়। এখানে বিনিময় হারের প্রভাব বাদ দিয়ে দেখা হয় একটি দেশে স্থানীয় মুদ্রায় কতটা পণ্য ও সেবা কেনা যায়।

    এই সূচকে ভারত এখনো অনেক এগিয়ে। ২০২৫ সালে পিপিপি ভিত্তিতে ভারতের মাথাপিছু আয় প্রায় ১১ হাজার ৭৮৯ ডলার, যা বাংলাদেশের প্রায় ১০ হাজার ২৭১ ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ভবিষ্যতে এই ব্যবধান আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, ডলারে হিসাব করা মাথাপিছু আয়ে বাংলাদেশ সাময়িকভাবে এগিয়ে যেতে পারে, তবে অর্থনীতির সামগ্রিক শক্তি ও ক্রয়ক্ষমতার দিক থেকে ভারতের অবস্থান এখনো দৃঢ়। তাই এই তুলনাকে একটি আংশিক চিত্র হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

    সিভি/কেএইচ

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বিমানবন্দরের চাপ কমাতে কার্গো ভিলেজ স্থাপনের প্রস্তাব

    জুন 25, 2026
    বাণিজ্য

    সংস্কারে চাঙা নন-ব্যাংকিং আর্থিক খাত, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

    জুন 25, 2026
    বাণিজ্য

    সিলেট ও পাবনায় এসএমই শিল্পপার্ক করবে বিসিক: বাণিজ্যমন্ত্রী

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.