Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নীতিমালা অমান্য করে বন্দর এলাকায় কনটেইনার ডিপো
    বাণিজ্য

    নীতিমালা অমান্য করে বন্দর এলাকায় কনটেইনার ডিপো

    নিউজ ডেস্কUpdated:এপ্রিল 27, 2026এপ্রিল 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের আশপাশে বেসরকারি কনটেইনার ডিপো স্থাপন নিয়ে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ নিজেদের তৈরি নীতিমালাই উপেক্ষা করে একাধিক ডিপো অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি চট্টগ্রাম নগরের ভেতরে, বন্দর স্থাপনার কাছাকাছি নতুন একটি বেসরকারি ডিপো কার্যক্রমও শুরু হয়েছে।

    অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এসব ডিপো অনুমোদন দেওয়া হয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে, মেসার্স শাহ মজিদিয়া রহমানিয়া কনটেইনার টার্মিনাল লিমিটেড (এসএমআরসিটিএল)-এর ক্ষেত্রে নানা ধাপে নীতিমালা লঙ্ঘনের তথ্য।

    তথ্য অনুযায়ী, ২০০২ সালে নৌ-পরিবহন মন্ত্রণালয় চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং এলাকায় এই প্রতিষ্ঠানের জন্য বেসরকারি ডিপো নির্মাণে অনাপত্তি দেয়। এরপর দীর্ঘ সময় নথি ঝুলে থাকে। প্রায় ২৪ বছর পর ২০২৫ সালে আবার নতুনভাবে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বর্তমানে ডিপোটি বিমানবন্দর সংলগ্ন পূর্ব পতেঙ্গা এলাকায় স্থানান্তর করে সীমিত পরিসরে খালি কনটেইনার অপারেশন শুরু করেছে।

    নীতিমালার স্পষ্ট শর্ত উপেক্ষা: কাস্টমসের বেসরকারি আইসিডি/সিএফএস নীতিমালা ২০২১ এবং বন্দর নীতিমালা ২০১৬ অনুযায়ী—

    • বন্দর এলাকা থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে ডিপো থাকতে হবে
    • ন্যূনতম ১৫ একর জমি থাকতে হবে

    অভিযোগ অনুযায়ী, এসব শর্ত শিথিল করেই এসএমআরসিটিএলকে অনুমোদন দেওয়া হয়েছে। নথি অনুযায়ী, ২০০১ সালে বিনিয়োগ বোর্ডের অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। ২০০২ সালে কাস্টমস বন্ড লাইসেন্স দেয় এবং একই বছর নৌ-পরিবহন মন্ত্রণালয় অনাপত্তি দেয়। তবে পর্যাপ্ত জায়গা না থাকায় ২০০৫ সালে লাইসেন্স স্থগিত করা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় বিষয়টি নিষ্পত্তিহীন অবস্থায় থাকে।

    ২০১৪ সালে পুনরায় ব্যাংক গ্যারান্টি ফেরতের আবেদন করা হয়। এরপর ২০১৫ সালে ডিপো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের পর পরিস্থিতি আবার বদলে যায় এবং নতুন করে অনুমোদন প্রক্রিয়া শুরু হয়।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫ সালের জানুয়ারিতে ডিপো স্থানান্তরের অনুমতি দেয়। এরপর কাস্টমস তদন্ত কমিটি গঠন করে। তবে অভিযোগ রয়েছে, আগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেদন থেকে বাদ পড়ে। পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে পূর্ব পতেঙ্গা এলাকায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়। এরপর বন্দরের পরিবহন বিভাগ এবং কাস্টমস আলাদা পর্যায়ে অনাপত্তি ও লাইসেন্স প্রদান করে।

    ডিপো পরিচালনাকারী রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ দাবি করেন, জায়গার সীমাবদ্ধতার কারণে আগের ডিপো চালানো সম্ভব হয়নি। এখন বড় জায়গায় নতুন করে অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, “সব অনুমোদন নিয়ম অনুযায়ী নেওয়া হয়েছে এবং কাস্টমস ও বন্দর একাধিকবার পরিদর্শন করেছে।”

    নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিমানবন্দর সড়কের পাশে নতুন ডিপো ভবিষ্যতে ভয়াবহ যানজট সৃষ্টি করতে পারে। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, বন্দরের আশপাশে একাধিক টার্মিনাল চালু হলে পুরো সড়ক ব্যবস্থাই অচল হয়ে যেতে পারে।

    চট্টগ্রাম বন্দরের পরিচালক এনামুল করিম জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অনাপত্তির ভিত্তিতেই বন্দর অনুমতি দিয়েছে। অন্যদিকে কাস্টমস বলছে, এনবিআরের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

    সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবীর চৌধুরী বলেন, নীতিমালা পরিবর্তন করে এক জায়গার অনুমোদন অন্য জায়গায় নেওয়া অনিয়মের শামিল। তার মতে, প্রভাবশালী মহলের কারণে নীতিমালা কার্যত উপেক্ষিত হচ্ছে।

    সিভি/এম

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    রড শিল্পে ৯০ হাজার টাকা বিক্রি করে মুনাফা ৬৭৯, কর ছাড় দাবি

    এপ্রিল 27, 2026
    বাণিজ্য

    মধ্যপ্রাচ্য যুদ্ধেই বিশ্ববাজারে ইউরিয়ার দাম বেড়েছে ৭০%

    এপ্রিল 27, 2026
    বাণিজ্য

    হরমুজ বন্ধে উন্মুক্ত পদ্ধতিতে জ্বালানি তেল আমদানির নতুন সিদ্ধান্ত

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.