Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কাঁচামালে বাড়তি কর প্রত্যাহার চায় ইস্পাত শিল্প
    অর্থনীতি

    কাঁচামালে বাড়তি কর প্রত্যাহার চায় ইস্পাত শিল্প

    নিউজ ডেস্কএপ্রিল 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ইস্পাত শিল্পকে টিকিয়ে রাখতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর ও শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। সংগঠনটির দাবি, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক, বাড়তি ভ্যাট এবং বিভিন্ন করের চাপে শিল্পটি বর্তমানে বড় ধরনের সংকটের মুখে রয়েছে।

    গতকাল সোমবার (২৭ এপ্রিল) ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় বিএসএমএ এসব প্রস্তাব তুলে ধরে। সংগঠনটি জানায়, গত অর্থবছরে ইস্পাত খাতে অতিরিক্ত করের চাপ বাড়ানো হয়েছিল। নতুন বাজেটে সেই চাপ কমিয়ে শিল্পকে স্বস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে।

    সভায় বিএসএমএ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গত কয়েক বছর ধরে দেশের রড ও ইস্পাত শিল্প নানা চ্যালেঞ্জের মুখোমুখি। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদহার এবং বৈশ্বিক অস্থিরতার কারণে শিল্প উদ্যোক্তারা চাপের মধ্যে রয়েছেন। এর সঙ্গে নতুন করে কর, শুল্ক ও ভ্যাট বৃদ্ধির প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে।

    সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি নির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—ইস্পাত কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর প্রতি টনে ৬০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা, রড বিক্রির ওপর উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনা এবং টার্নওভার কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা। পাশাপাশি অগ্রিম আয়কর সমন্বয়ের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়।

    জাহাঙ্গীর আলম বলেন, রাজনৈতিক অস্থিরতা, করোনা মহামারির দীর্ঘমেয়াদি প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে ধীরগতির কারণে ইস্পাত শিল্প নেতিবাচক পরিস্থিতির মধ্যে পড়েছে।

    কাস্টমস শুল্ক নিয়ে বিএসএমএ জানায়, আগে কিছু ক্ষেত্রে কাস্টমস ডিউটি প্রত্যাহার করা হলেও বর্তমানে আমদানিকৃত কাঁচামালের ওপর প্রতি মেট্রিক টনে নতুন করে এক হাজার ৮০০ টাকা ভ্যাট আরোপ করা হয়েছে। সংগঠনটির মতে, এতে উৎপাদন ব্যয় আরও বেড়েছে। তাই আসন্ন বাজেটে আয়কর, শুল্ক ও ভ্যাট যৌক্তিক পর্যায়ে আনার আহ্বান জানানো হয়।

    সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রাজস্ব আদায়ের চাপ এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের সব দাবি বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তবে যৌক্তিক প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

    তিনি আরও বলেন, এইচএস কোড সংক্রান্ত জটিলতা দূর করতে সরকার কাজ করবে। একই সঙ্গে ব্যবসায়ীদেরও এ ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

    প্রাক-বাজেট আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ১৬ শতাংশ

    এপ্রিল 28, 2026
    অর্থনীতি

    বৈশ্বিক বাণিজ্য সুরক্ষাবাদে অনিশ্চয়তায় বাংলাদেশের এলডিসি উত্তরণ

    এপ্রিল 28, 2026
    অর্থনীতি

    ৯ মাসে আইসিবির লোকসান প্রায় ৫৮৯ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.