Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অডিট তালিকায় ৮৮ হাজার কর রিটার্ন
    অর্থনীতি

    অডিট তালিকায় ৮৮ হাজার কর রিটার্ন

    নিউজ ডেস্কUpdated:এপ্রিল 29, 2026এপ্রিল 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজস্ব আদায়ে গতি বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঝুঁকিভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে প্রায় ৮৮ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল ব্যবস্থায়, যেখানে কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ রাখা হয়নি।

    গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি জানান, অতীতে অডিট নির্বাচনের ক্ষেত্রে কর্মকর্তাদের ব্যক্তিগত বিবেচনার সুযোগ থাকায় করদাতা হয়রানির অভিযোগ উঠত। নতুন অটোমেটেড পদ্ধতি চালুর ফলে সেই অভিযোগ কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে করদাতাদের মধ্যে এনবিআরের প্রতি আস্থা ও ইতিবাচক ধারণা বাড়বে।

    এনবিআর সূত্রে জানা গেছে, দুই ধাপে আয়কর রিটার্নগুলো অডিটের জন্য বাছাই করা হয়েছে। প্রথম ধাপে গত জুলাই মাসে দৈবচয়ন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন নির্বাচন করা হয়। পরে দ্বিতীয় ধাপে স্বয়ংক্রিয় ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আরও ৭২ হাজার ৩৪১টি রিটার্ন অডিটের আওতায় আনা হয়েছে।

    দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০টি এবং সর্বনিম্ন ২০টি রিটার্ন বাছাই করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় ঝুঁকিভিত্তিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

    সংস্থাটির কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ দীর্ঘদিনের স্বচ্ছতা ও জবাবদিহির দাবিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে কর প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণেও ইতিবাচক প্রভাব পড়বে।

    এনবিআর আরও জানিয়েছে, অডিটের জন্য নির্বাচিত টিআইএন নম্বরগুলোর তালিকা ইতোমধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। করদাতারা অনলাইনের মাধ্যমে সহজেই যাচাই করতে পারবেন তাদের রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে কি না।

    সিভি/এম

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নতুন প্রকল্প শুরুর আগে অর্থ বিভাগের আগাম অনুমোদন বাধ্যতামূলক

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    শিক্ষা খাতে কর-ভ্যাটে স্বস্তি চায় সিপিডি

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    জিডিপি সূচকে ভারতের চেয়ে এগিয়ে যেতে পারে বাংলাদেশ

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.