Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানি ঘাটতিতে উৎপাদন নেমেছে অর্ধেকে, ব্যয় বেড়েছে ৩০–৩৫ শতাংশ
    অর্থনীতি

    জ্বালানি ঘাটতিতে উৎপাদন নেমেছে অর্ধেকে, ব্যয় বেড়েছে ৩০–৩৫ শতাংশ

    নিউজ ডেস্কমে 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সম্প্রতি গবেষণা ও সামাজিক প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘জ্বালানির ফাঁদে বন্দি অর্থনীতি?’ শীর্ষক এক ওয়েবিনারে এসব চিত্র উঠে আসে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এতে অংশ নেন অর্থনীতি, জ্বালানি ও শিল্প খাতের বিশেষজ্ঞরা।

    ওয়েবিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, লোডশেডিং ও জ্বালানি অনিশ্চয়তার কারণে দেশের কলকারখানাগুলো এখন পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না। উৎপাদন সক্ষমতা নেমে এসেছে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশে। একই সঙ্গে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বা কস্ট অব ডুইং বিজনেস প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ সাত্তার মণ্ডল বলেন, কৃষি এখন যান্ত্রিক নির্ভরতায় চলে গেছে। প্রায় ৪২ লাখ ডিজেলচালিত ইঞ্জিন কৃষিতে ব্যবহার হচ্ছে। ভবিষ্যতে যান্ত্রিকীকরণ বাড়লে ডিজেলের চাহিদা আরও বাড়বে। তিনি সতর্ক করে বলেন, জ্বালানির দাম ও সংকট অব্যাহত থাকলে শুধু উৎপাদন ব্যয় নয়, দেশের খাদ্যনিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে।

    বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার-উল আলম পারভেজ বলেন, জ্বালানি ছাড়া শিল্প ও সেবা খাত সচল রাখা কঠিন। তাঁর মতে, জ্বালানি সংকটে শিল্পের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। পরিবহন ব্যয়ও বেড়ে গেছে, যা সামগ্রিক উৎপাদন ব্যয় আরও বাড়াচ্ছে।

    তিনি আরও বলেন, উৎপাদন খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং উৎপাদন কমেছে ৪০ থেকে ৪৫ শতাংশ। এ পরিস্থিতি থেকে বের হতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা নেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে কার্যকরভাবে চালানো এবং গ্যাসের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।

    সাবেক জ্বালানি সচিব একেএম জাফর উল্লাহ খান বলেন, দেশের বড় দুর্বলতা হলো পর্যাপ্ত জ্বালানি মজুদ সক্ষমতার অভাব। তাঁর মতে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম ওঠানামা করবে, কিন্তু নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। সীমিত স্টোরেজ থাকলে বড় ধরনের সংকট সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

    ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক বলেন, আন্তর্জাতিক বাজারে সামান্য মূল্যবৃদ্ধিও দেশের আমদানি ব্যয়ে বড় চাপ সৃষ্টি করে। তিনি জ্বালানি উৎস বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, একক উৎসের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সরবরাহ উৎস খুঁজতে হবে।

    বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক অভিযোগ করেন, চলমান সংকটেও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মালিকদের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। জ্বালানির অনিশ্চয়তা এখন শুধু শিল্প খাত নয়, পুরো অর্থনীতিকেই চাপে ফেলছে। উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, আর সমাধানের পথে এখনো স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    উন্নয়নের আড়ালে লুকানো অর্থনৈতিক দুর্বলতা

    মে 16, 2026
    অর্থনীতি

    রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে ফেসলেস কর ব্যবস্থা চালু করছে এনবিআর

    মে 16, 2026
    অর্থনীতি

    গর্ভধারণ থেকে বার্ধক্য—জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তার রূপরেখা আসছে নতুন বাজেটে

    মে 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.