Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»অর্থনীতি»ফাঁকিকৃত আয়কর থেকে ৫৩২ কোটি টাকা রাজস্ব আদায়
    অর্থনীতি

    ফাঁকিকৃত আয়কর থেকে ৫৩২ কোটি টাকা রাজস্ব আদায়

    নিউজ ডেস্কমে 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করফাঁকি শনাক্ত ও আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন এই ইউনিটের কার্যক্রম শুরুর পর অল্প সময়েই বড় অঙ্কের গোপন রাজস্ব সামনে এসেছে।

    ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রায় ৩৩০০টির বেশি আয়কর নথিতে করফাঁকির অভিযোগ নিয়ে অনুসন্ধান ও তদন্ত চলছে। এসব তদন্তে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ গোপন আয়ের তথ্য উঠে এসেছে।

    তদন্তে এখন পর্যন্ত প্রায় ৭০০০ কোটি টাকার করফাঁকির তথ্য উদঘাটিত হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৫৩২ কোটি টাকা ফাঁকিকৃত আয়কর সরকারি কোষাগারে জমা নিশ্চিত করা হয়েছে। পুনরুদ্ধার হওয়া এই রাজস্বের বড় অংশই এসেছে চলতি অর্থবছর থেকে, যেখানে একাই ৪১৪ কোটি টাকা আদায় হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন করবর্ষে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এই করফাঁকি দিয়েছে। পরে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হলে অনেক করদাতা স্বতঃপ্রণোদিত হয়ে এ-চালানের মাধ্যমে ফাঁকিকৃত কর পরিশোধ করেছেন।

    করফাঁকি কমানো, আয়কর আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং স্বচ্ছতার ভিত্তিতে ন্যায্য কর আদায় নিশ্চিত করতে এই ইউনিট গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে যে সাফল্য এসেছে, তা ইঙ্গিত দেয়—এ উদ্যোগ ভবিষ্যতে করদাতাদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়াবে এবং রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। সূত্রগুলো বলছে, ইউনিটটির প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নত করা গেলে রাজস্ব আহরণে আরও বড় পরিবর্তন আসতে পারে।

    এ বিষয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগম বলেন, করফাঁকি শনাক্তে কর্মকর্তারা নিয়মিতভাবে কাজ করছেন। ফাঁকিকৃত কর উদ্ধার ও আদায়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এই কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    উন্নয়নের চাকা ঘুরছে ঋণের টাকায়

    মে 20, 2026
    অর্থনীতি

    নতুন পে-স্কেলে কতটা বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন?

    মে 20, 2026
    অর্থনীতি

    ডিজিটাল পেমেন্টে বদলে যাচ্ছে দেশের আর্থিক অভ্যাস

    মে 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.