Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘পরমাণু অস্ত্র বহনে সক্ষম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত
    আন্তর্জাতিক

    ‘পরমাণু অস্ত্র বহনে সক্ষম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

    নিউজ ডেস্কমে 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-ভি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) উড়িষ্যা উপকূলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) প্রথম পরীক্ষা চালিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এই উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে বলে প্রতিরক্ষা সূত্রের বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

    প্রতিবেদনে বলা হয়েছে, এটি অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র কি না তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম শ্রেণির অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

    বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো সীমিত কয়েকটি দেশের কাছে আইসিবিএম প্রযুক্তি রয়েছে। ভারতের এই অগ্রগতিকে দেশটির কৌশলগত সক্ষমতার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

    প্রতিবেদন অনুযায়ী, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম হবে। এর ফলে ভারতের দীর্ঘপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

    পরীক্ষার কয়েক দিন আগে ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত বলেছিলেন, সরকারের অনুমোদন পেলেই তারা অগ্নি-৬ প্রকল্প এগিয়ে নিতে প্রস্তুত। সংশ্লিষ্টদের মতে, এই উৎক্ষেপণ ভারতের রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম এবং পুনঃপ্রবেশ প্রযুক্তিতে সক্ষমতার প্রমাণ দিয়েছে।

    এদিকে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে দাবি করেছে, অগ্নি-৬ ভারতকে “মহাশক্তিধর” দেশের কাতারে নিয়ে যাচ্ছে। পোস্টে বলা হয়, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে।

    বর্তমানে রাশিয়ার কাছে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার সারমাট ক্ষেপণাস্ত্র রয়েছে। অন্যদিকে চীনের ডিএফ-৪১ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১৫ হাজার কিলোমিটার বলে জানা যায়।

    এ ছাড়া ডিআরডিও এবং ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ বা সংক্ষেপে ‘তারা’ প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ বা লক্ষ্যহীন যুদ্ধাস্ত্রকে অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী ‘স্মার্ট’ অস্ত্রে রূপান্তর করা সম্ভব হবে।

    বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভারতের সামরিক সক্ষমতাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে। এর মাধ্যমে ভারত উন্নত অস্ত্রপ্রযুক্তি সম্পন্ন বিশ্বের গুটিকয়েক দেশের তালিকায় আরও দৃঢ় অবস্থান তৈরি করল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    গণমাধ্যম কীভাবে গ্রিনস দলের ইহুদি নেতার বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষকে ব্যবহার করেছিল

    মে 9, 2026
    আন্তর্জাতিক

    ‌‘বাংলার জনগণকে প্রণাম’—শুভেন্দুর শপথ অনুষ্ঠানে মাথা নত করলেন মোদি

    মে 9, 2026
    আন্তর্জাতিক

    ইরানকে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.